স্পেনে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ, একদিনে আক্রান্ত ৭ হাজার

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার স্পেনে নতুন করে ৭ হাজার ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
আক্রান্তদের অধিকাংশই রাজধানী মাদ্রিদের বাসিন্দা। এছাড়া সংক্রমণ বেড়েছে বাস্ক কান্ট্রি, অ্যারাগন ও আন্দালুসিয়ায়। খবর আনাদোলু এজেন্সির।

গত দুই সপ্তাহের বেশি সময়ে স্পেনের প্রায় ৬৭ হাজার মানুষের শরীরে করোনা ধরা পড়েছে।
গত ২১ জুন দেশটি নতুন স্বাভাবিক ফেজে প্রবেশ করার পর ৬৭ হাজারের মধ্যে অর্ধেকের বেশি আক্রান্ত হয়েছে।
এর ফলে দেশটিতে অনেক বেশি পরিমাণে রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
গত ২৪ ঘণ্টার বেশি সময়ে স্পেনে ৭৫৮ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.