এভিয়েশন নিউজ রিপোর্টঃ
১ সেপ্টেম্বর থেকে চার্টার্ড ও নিয়মিত যাত্রী বিমান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নেপাল সরকার।
তবে, কেবলমাত্র নেপালি এবং কূটনৈতিক মিশনের প্রতিনিধি, জাতিসংঘ এবং উন্নয়ন অংশীদাররা নেপালে প্রবেশ করতে পারবেন।
পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত বিদেশী পর্যটকরা নেপালে প্রবেশ করতে পারবেন না।খবর কাঠমান্ডু পোস্ট।
নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী যুবরাজ খতিওয়াদা বলেছেন, পর্যটক ছাড়া অন্য তালিকাভুক্ত ব্যক্তিদের মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, হংকং, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় দেশগুলি যেখানে আরটি-পিসিআর পরীক্ষা সহজেই করাআ যায়, সেইসব দেশ থেকে নিয়মিত ও চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে নেপালে আসা যাবে।
