পদ ছাড়ছেন সোনিয়া গান্ধী

পুরোনো রাজনৈতিক দল কংগ্রেসের অন্তর্বর্তীকালীন প্রধানের পদ ছেড়ে দিতে চান সোনিয়া গান্ধী।
শীর্ষ এই পদ থেকে সরে দাঁড়াবেন বলে ঘনিষ্ঠ সহযোগিদের জানিয়েছেন সোনিয়া গান্ধী।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে কংগ্রেসের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, কংগ্রেসে সংস্কার ও পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান সোনিয়া গান্ধীর কাছে একটি চিঠি লিখেছিলেন দলটির অন্তত ২৩ শীর্ষ নেতা।
চিঠিতে দলের বিভিন্ন ধরনের সংকটের কথা তুলে ধরার পাশাপাশি পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানানো হয়।
দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেন কংগ্রেসের এই নেতারা।

সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
কংগ্রেসের শীর্ষ কয়েকটি সূত্র বলেছে, একজন যোগ্য প্রার্থী খুঁজে না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানের পদে সোনিয়া গান্ধীই থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.