বাংলাদেশি কর্মী নিয়োগের নিষেধাজ্ঞা এক বছর বাড়ালো মালদ্বীপ

বাংলাদেশি শ্রমিক নিয়োগে সাময়িক নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে মালদ্বীপ।
চলতি বছরের ১৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো শ্রমিক নিয়োগ না দেওয়া ঘোষণা দিয়েছিল মালদ্বীপ।
বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

এর আগে, ২০১৯ সালে সেপ্টেম্বরে অনিবন্ধিত প্রবাসী শ্রমিকের সংখ্যা কমাতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানানো হয়েছিল।
তবে এর মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি সময়ে নতুন করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ফায়াজ ইসমাইল গত বছর প্রতি দেশ থেকে দেড় লাখ শ্রমিক নেয়ার একটি সীমাও নির্ধারণ দেন।
স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ এই কোটা পার করে ফেলায় শ্রমিক নেয়া হচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.