জেনে নিন, মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরতে পারবেন এমন তালিকায় কারা আছেন?

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা যারা বাংলাদেশে ফিরতে পারবেন তাদের তালিকা প্রকাশ করেছে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয় তালিকাভুক্ত ব্যক্তিগণকে মালদ্বীপ সরকারের কর্তৃত্ব প্রদত্ত বাসে নিম্নে বর্ণিত সময়ে হলুমালে যাওয়ার জন্য উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
তারিখঃ ২৪ আগস্ট ২০২০
সময়ঃ বিকাল ৪ টা
স্থানঃ কার্নিভাল এলাকা বাসস্টক, মালে এবং সেন্ট্রাল বাসস্টপ, হলহমালে

বাসে উঠার সময় যাত্রীরা ২০ কেজি ওজনের একটি লাগেজ এবং হাতে ৫ কেজি ওজনের একটি ছোট ব্যাগ সাথে নিতে পারবেন। অতিরিক্ত কোন কিছু (যেমন ব্রিফকেস, পলিথিন ব্যাগ ইত্যাদি) বহন করা যাবে না। হলহমালে থেকে মেডিকেল টেস্ট করার পর কাউকে বের হতে দেওয়া হবে না এবং যাত্রীদেরকে সরাসরি এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যারা বিভিন্ন স্থানে আইসোলেশন, কোয়ারেন্টাইন ও মনিটরিং এর আওতায় আছেন তারা অনুগ্রহ করে আসার চেষ্টা করবেন না।

ফরম পূরণের সময় যারা পাসপোর্ট নিজের নিকট রয়েছে উল্লেখ করেছেন তারা পাসপোর্ট অবশ্যই সাথে নিয়ে আসবে, যারা পাসপোর্ট হাতে নাই উল্লেখ করেছেন তারা পাসপোর্ট এর ফটোকপি নিয়ে আসবেন। পরবর্তীতে তাদেরকে তিন পাতা পাসপোর্ট (ট্রাভেল পারমিট) প্রদান করা হবে এবং যারা গত ২৩ আগস্ট প্রকাশিত তালিকাভুক্ত থেকেও যেতে পারেননি তারা আর যেতে পারবেন।

যাত্রীদের তালিকা-

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.