কিম জং উন কোমায়?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের স্বাস্থ্যের অবস্থা আবারও সংবাদের শিরোনাম হলো।
দক্ষিণ কোরিয়ার প্রয়াত প্রেসিডেন্ট কিম দায়ে জংয়ের সাবেক সহযোগীর উদ্ধৃতি দিয়ে একাধিক সংবাদমাধ্যম বলেছে, জং উন কোমায় আছেন এবং তার বোন কিম জং ইয়ং জাতীয় ও আন্তর্জাতিক সম্পর্কিত বিষয়গুলো দেখভাল করবেন।

জং উনের অবর্তমানে আপাতত উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকের দায়িত্ব পালন করবেন জং ইয়ং।
কদিন আগে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ রিপোর্টে জানায়, দেশের নানা ইস্যু নিয়ে কিছুটা ক্লান্ত শীর্ষ নেতা।
তাই বোন ও অন্য সহযোগীদের কিছু দায়িত্ব হস্তান্তর করেছেন। এমন খবর দিয়েছিল দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা।

এবার দক্ষিণ কোরিয়ার সাবেক কূটনীতিবিদ চ্যাং সং মিন দাবি করলেন, কোমায় আছেন জং উন।
এই অবস্থাতেও উত্তরসূরি হিসেবে বিশ্বস্ত কাউকে খুঁজে পাচ্ছেন না তিনি। তবে তার অবর্তমানেও দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাময়িকভাবে দেখবেন বোন জং ইয়ং।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.