ঘুষি মারার হুমকি দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট

দুর্নীতিতে প্রেসিডেন্টের স্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।
ব্রাজিলের স্থানীয় দৈনিক ও গ্লোবোর এক প্রতিবেদকের প্রশ্নের জবাবে অতি ডানপন্থী এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি তোমার মুখে ঘুষি মারতে চাই।’

রোববার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল নিয়মিত পরিদর্শন শেষে একদল সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করেন বলসোনারো।
অন্যান্য সাংবাদিকরা ওই হুমকির প্রতিবাদ জানালে বলসোনারো তাতে পাত্তা না দিয়ে কোনও মন্তব্য না করে ঘটনাস্থল ত্যাগ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.