যুক্তরাজ্যভিত্তিক এয়ারলাইন্স প্রতিষ্ঠান ভারজিন আটলান্টিক করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসা পুনরুদ্ধারে ১৬০ কোটি ডলারের মূলধন জোগানের পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে।
এ বিষয়ে ভারজিনের ঋণদাতারা ভোটের মাধ্যমে আজ সিদ্ধান্ত জানাবেন বলে জানানো হয়েছে।
ঋণদাতা এবং প্রায় দুইশ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি তাদের ভোট দেবেন।
লন্ডনের উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবসা চালুর সিদ্ধান্ত নিতে মোট দায়ের কমপক্ষে ৭৫ শতাংশ সমর্থন দরকার ভারজিনের।
গত মাসে প্রতিষ্ঠানটি তার অংশীদার ও ঋণদাতাদের সঙ্গে করোনা পরবর্তী ব্যবসার ভবিষ্যৎ সুরক্ষা নিয়ে একটি চুক্তিতে আসে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পুনরায় মূলধন জোগানের মাধ্যমে আবার ঘুরে দাঁড়াতে আশাবাদী ভারজিন আটলান্টিক।
করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবে চরম বিপর্যস্ত এই বিমান পরিবহন প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সাড়ে তিনহাজার কর্মী ছাঁটাই করেছে।
