পর্যটকদের জন্য বড় দুঃসংবাদ দিল ইন্দোনেশিয়া। দেশটির জনপ্রিয় বালি দ্বীপ এ বছর আর পর্যটকদের জন্য খুলছে না।
করোনার প্রকোপ বাড়তে থাকায় এমন পদক্ষেপ নিয়েছে থাই সরকার।
জনপ্রিয় এই দ্বীপটি আগামী মাসেই পর্যটকদের জন্য খুলে দেওয়ার কথা ছিল।
কিন্তু ইন্দোনেশিয়ায় করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় এই পরিকল্পনা পিছিয়ে দেওয়া হয়েছে।
ওই দ্বীপের অধিকাংশ মানুষের জীবন-যাত্রা পর্যটন খাতের ওপরই নির্ভরশীল। দীর্ঘদিন ধরে এই পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় দেশটির অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়েছে।
প্রতি বছরই কয়েক লাখ বিদেশি পর্যটক বালি দ্বীপে ঘুরতে যায়। বিভিন্ন বীচ এবং সেখানকার দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে পছন্দ করেন তারা।
কিন্তু সাম্প্রতিক সময়ে করোনা মহামারির কারণে পর্যটকদের জন্য নিজেদের দুয়ার বন্ধ রেখেছে থাইল্যান্ড।
করোনাভাইরাস মহামারির কারণে অন্যান্য দেশের অর্থনীতিতেও বড় ধস নেমেছে।