বিশ্বের ৪৬ কোটি শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে বঞ্চিত

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ছয় মাসে বিশ্বের ১৫০ কোটি শিশুকে স্কুলে যাওয়ার পরিবর্তে বাড়িতে অবস্থান করতে হচ্ছে।
এদের প্রায় ৩০ শতাংশ অর্থাৎ প্রায় ৪৬ কোটি ৩০ লাখ শিক্ষার্থী অনলাইন ক্লাস থেকে বঞ্চিত।
বুধবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইউনিসেফের নির্বাহি পরিচালক হেনরিয়েতো ফোর এক বিবৃতিতে বলেছেন,
‘বৈশ্বিক শিক্ষা জরুরি অবস্থার কারণে বিপুল সংখ্যক এই শিশুর শিক্ষা মাসের পর মাস ধরে ব্যাহত হচ্ছে। এর প্রতিক্রিয়া আগামী দশকগুলোতে অর্থনীতি ও সমাজের ওপর পড়বে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.