নতুন নিয়ম, উড়োজাহাজে আবারও মিলবে খাবার

করোনার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল পাশের দেশ ভারতের আন্তর্জাতিক ও অভ্যন্তরীন বিমান চলাচল।
এখনও তা স্বাভাবিক হয়নি। একটু একটু করে বিমান পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়।
ভারতে আনলক পর্বে এবার বিমানে খাবার পরিবেশন করা যাবে। করোনা মহামারীর কারণে যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিল ভারতের কেন্দ্রীয় সরকার।
তবে এখনও খাবার পরিবেশনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে।
নতুন নিয়মে সামনের আসনের পিছনে থাকা ইনফ্লাইট এন্টারটেনমেন্ট স্ক্রিনও চালু করা যাবে।
তবে সেক্ষেত্রেও মানতে হবে কেন্দ্রের ঠিক করে দেওয়া নিয়ম।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.