করোনা মহামারির বিস্তার রোধে সরকারি বিধি-নিষেধের কারণে বন্ধ হয়ে যাওয়া মিসরের মসজিদের দ্বার খুলে দেয়া হয়েছে।
গত মার্চের পর প্রথমবারের মতো শুক্রবার দেশটির মসজিদে জুমআর নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বিবিসি বলছে, শুক্রবারের এই নামাজের আগে মসজিদে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করা হয়।
পরে মসল্লিরা মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে মসজিদে জুমআর নামাজে অংশ নেন।
নামাজের জন্য মুসল্লিরা মসজিদে সর্বোচ্চ ১০ মিনিট অবস্থানের সুযোগ পান।
মিসরে এখন পর্যন্ত প্রায় ৯৮ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে এই ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৩০০ জনের বেশি।