করোনাবিরোধী মিছিল, জার্মানিতে ৩০০ জন গ্রেপ্তার

জার্মানিতে করোনার বিস্তার রোধে সরকারের দেয়া নানা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ।
ওই মিছিল থেকে ৩০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৯ আগস্ট) করোনাভাইরাসকে ষড়যন্ত্র বলে স্বাস্থ্যবিধি না মেনে জার্মানির বার্লিনের রাস্তায় মিছিল করেন প্রায় ৩৮ হাজার মানুষ।
এ মিছিল সরাতে গেলে পুলিশকে বাধা দেয়া হয়। বোতল ও পাথর ছোড়া হয় মিছিল থেকে। ফলে সংঘর্ষ বেধে যায়।
এতে ৪৫ জন পুলিশ কর্মকর্তা আহত হন। তিনজনকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.