পোশাক খাতের রপ্তানি আয়ে বাংলাদেশের চমক

করোনাভাইরাস সংকটে বাণিজ্যে ধীরগতি দেখা দিলেও রপ্তানি আয়ে চমক দেখাচ্ছে বাংলাদেশ।
গত জুলাইয়ের পর আগস্টেও বেড়েছে রপ্তানি আয়।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের ওপর ভর করেই রপ্তানিতে প্রবৃদ্ধি।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম দুই মাস (জুলাই-আগস্ট) পণ্য রপ্তানি আয় বেড়েছে ১.০৮ শতাংশ।
একই সঙ্গে হালকা প্রকৌশল পণ্য, কৃষিপণ্য, ওষুধ, শুকনো খাবারসহ বেশির ভাগ পণ্য রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
তবে নেতিবাচক ধারায় রয়েছে চামড়া ও প্লাস্টিক রপ্তানি।

গত কয়েক মাস ধরে তৈরি পোশাক শিল্পে ধারাবাহিকভাবে নেতিবাচক প্রবৃদ্ধির পর আগস্টে এসে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে নিট পোশাকে। ওভেন পোশাকে প্রবৃদ্ধি কিছু কম হলেও নিট পোশাকে ইতিবাচক প্রবৃদ্ধি পোশাকশিল্পের জন্য সুখবর বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.