তুরস্কের ভান প্রদেশের ১২ বাংলাদেশীসহ ৬৫ অভিবাসীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
গতকাল শনিবার ভেন প্রদেশের ইপেক্যোলু জেলার একটি মিনিবাস থেকে ড্রাইভারসহ তাদের আটক করা হয়।
প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে এতথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলুর।
আটককৃতদের মধ্যে আফগানিস্তানের ২৪, পাকিস্তানের ২০, সিরিয়ার সাত জন ও মিয়ানমারের দুজন নাগরিক আছেন।