কর্মীদের বেতন কাটার মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়াল ইতিহাদ এয়ারওয়েজ

এভিয়েশন নিউজ ডেস্ক :

গালফ উপসাগরীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আগামী ডিসেম্বর পর্যন্ত তাদের কর্মীদেরকে হ্রাসকৃত বেতন দেবে। করোনাভাইরাস মহামারীর কারণে হওয়া বিপুল আর্থিক লোকসান সামাল দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর গালফ নিউজ

এর আগে আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ সেপ্টেম্বরের পর্যন্ত কর্মচারীদের বেতন ২৫ থেকে ৫০ শতাংশ হ্রাস করা হবে বলে ঘোষণা দিয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বরের থেকে ডিসেম্বর পর্যন্ত কর্মচারীদের বেতন ১০ শতাংশ হ্রাস করা হবে বলে জানিয়েছে আকাশ সেবা সংস্থাটি।

সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, সবার চাকরি রক্ষা এবং নগদ সংরক্ষণের সকল বিকল্প বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত এপ্রিল মাস থেকেই কর্মচারীদের বেতন হ্রাস করেছিল সংস্থাটি।

ইতিহাদ সম্প্রতি কিছু কেবিন ক্রু ছাঁটাই করেছিল। তবে নতুন করে আর কোনও ছাঁটাইয়ের পরিকল্পনা করা হয়নি।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বিমান পরিবহন শিল্প। মহামারিতে বিশ্বের বেশিরভাগ দেশ লকডাউন জারি করায় ভ্রমণের চাহিদা কমে যায়, ফলে বড় বড় বিমান সংস্থাগুলো কর্মী ছাঁটাই করতে এবং সরকারী জামানত গ্রহণে বাধ্য হয়। গত মার্চ মাসে যাত্রী পরিবহন বিমানগুলো গ্রাউন্ডিংয়ের পর থেকে ইতিহাদ সংযুক্ত আরব আমিরাত থেকে সীমিত পর্যায়ে বহির্মুখী পরিষেবা পরিচালনা করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.