করোনা আক্রান্ত হলে যাত্রীকে দেড় কোটি টাকা দিবে ফ্লাই দুবাই

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে চড়ে কোনো যাত্রী করোনা আক্রান্ত হলে সেই যাত্রীকে দেড় কোটি টাকা (১,৭৬০০০ মার্কিন ডলার) দেবে ফ্লাই দুবাই কর্তৃপক্ষ।
ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ভ্রমণ করার ৩১ দিনের মধ্যে কোনো যাত্রীর করোনা শনাক্ত হলে সেই

যাত্রীকে প্রায় দেড় কোটি টাকা প্রদান করবে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা ফ্লাই দুবাই।

শুধু তাই নয় করোনার আক্রান্ত যাত্রীকে ১৪ দিন দৈনিক প্রায় ১০ হাজার টাকা(১১৭ মার্কিন ডলার)

করে দেওয়া হবে কোয়ারেন্টাইনে থাকার খরচ হিসাবে।

সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বিমান সংস্থা হিসেবে ফ্লাইটে করোনা আক্রান্ত হলে যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্লাই দুবাই।
এর আগেই সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স এরুপ ঘোষণা দিয়েছিলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.