নভেম্বরে হতে যাচ্ছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন -আইপিইউ’র প্রেসিডেন্ট পদে নির্বাচন।
এবার বৈশ্বিক আন্তঃসংসদীয় ওই ফোরামে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন পাকিস্তান সিনেটের চেয়ারম্যান সিনেটর মুহাম্মদ সাদিক সানজরানি।
তার পক্ষে সমর্থন চেয়ে বাংলাদেশকে চিঠি লিখেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মাহমুদ কোরেশী।
সংস্থাটির বর্তমান প্রেসিডেন্ট গ্যাব্রিয়েলা কিউভাস ব্যারন।
তিনি মেক্সিকোর পার্লামেন্টের সিনেটর। এর আগে এই পদে দায়িত্বে ছিলেন বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।