পাকিস্তানে খনি ধসে ১৮ শ্রমিকের মৃত্যু

পাকিস্তানের একট মার্বেল খনিতে পাথর ধসে কমপক্ষে ১৮ শ্রমিক নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও অনেকে।
পাথর ধসের ঘটনায় ২৫ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

আফগানিস্তান সীমান্তঘেঁষা খায়বার পাখতুনখাওয়ার মোহমান্দ পার্বত্য জেলায় সোমবার শ্রমিকরা যখন কাজ করছিলেন তখন এ দুর্ঘটনা ঘটে।

পাথর ধসের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসেছেন উদ্ধারকর্মীরা। আটকে পড়াদের বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.