ঠাকুরগাঁওয়ে বন্ধ ভারতের ভিসা আবেদন কেন্দ্র খোলার দাবি

ঠাকুরগাঁওয়ের একমাত্র ভিসা আবেদন কেন্দ্রটি ২০১৪ সালে স্থাপিতের পর থেকেই এ জেলার লোকজন ছাড়াও, পঞ্চগড়, নীলফামারি ও দিনাজপুরসহ চার জেলার মানুষ ভিসা কেন্দ্রটিতে ভারতীয় ভিসার জন্য আবেদন করতে আসতেন। আর এ আবেদন কেন্দ্রটিকে ঘিরে নতুন নতুন উদ্যোক্তারা ভিসা প্রসেসিংয়ের জন্য প্রায় অর্ধশতাধিক প্রতিষ্ঠান গড়ে তোলে।

গড়ে প্রতিদিন কেন্দ্রটিতে দেড় শতাধিক ভিসা জমা পরায় দিন দিন কার্যক্রম বাড়তে থাকে প্রসেসিং সেন্টারগুলোতে।
জনসাধারণের উপস্থিতি বেড়ে যাওয়ায় ভিসা প্রসেসিং সেন্টার ছাড়াও আশাপাশে গড়ে উঠে আরো বিভিন্ন প্রতিষ্ঠান।
এতে কর্মসংস্থানের সৃষ্টি হয় প্রায় দুইশতাধিক বেকার যুবকের।

কিন্তু করোনা ভাইরাসের প্রভাবে সরকারের সিন্ধান্ত অনুযায়ী বন্ধ করে দেয়া হয় ভিসা আবেদন কেন্দ্রটি। এতে বাধ্য হয়ে আশপাশে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় উদ্যোক্তারা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক নুর-কুতুবুল আলম জানান, ভিসা আবেদন কেন্দ্রটি চালুর বিষয়টি সম্পূর্ণ দু’দেশের সরকারের বিষয়। পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হচ্ছে।
দু’দেশের সমন্বয়ে যে কোনো মুহূর্তে চালুর সিদ্ধান্ত আসতে পারে। আমরাও সেই অপেক্ষায় রয়েছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.