দুই বছর ধরে প্রস্তুতি নেয়ার পরও এবার বাতিল ঘোষণা করা হল চীনের সবচেয়ে বড় এয়ার শো।
নভেম্বরে দেশটির ঝুহাই শহরে ১৩তম বারের মতো এই শো আয়োজন করার কথা ছিল।
কিন্তু এর আগেই করোনার তাণ্ডবে ভেস্তে গেল আয়োজকদের সব প্রস্তুতি।
বুধবার আয়োজকরা জানিয়ে দিয়েছেন এবছর তারা চীনের সবচেয়ে বড় এই বিমান প্রদর্শনীর আয়োজন করছেন না।
বাতিল ঘোষণা করার পরপরই আয়োজকরা ২০২২ সালের জন্য প্রস্তুতি নিতেও শুরু করেছে বলে জানানো হয়েছে।
এর আগে এই করোনার তাণ্ডবের মুখে সবচেয়ে বড় এরোস্পেস প্রদর্শনী ব্রিটেনের ফার্নবোরো এয়ার শো বাতিল করা হয়েছে।