ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে এক খ্রিস্টান ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন দেশটির একটি আদালত। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, লাহোরের একটি আদালত আসিফ পারভেজ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে এই আদেশ দিয়েছেন।

পাকিস্তানে সংখ্যালঘুদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের এটা সর্বশেষ ঘটনা।

৩৭ বছর বয়সী পারভেজ ২০১৩ সাল থেকে পুলিশের হেফাজতে রয়েছেন।
তার আইনজীবী সাইফ-উল-মালুক বলেছেন, তার বিরুদ্ধে ‘ধর্ম অবমাননামূলক’ টেক্সট পাঠানোর অভিযোগ রয়েছে।
কর্মক্ষেত্রে নিজের একজন সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওই টেক্সট পাঠিয়েছিলেন বলে জানা গেছে।

মালুক বলেন, একটি হোসিয়ারি ফ্যাক্টরি কাজ করতেন পারভেজ।
সেখানকার একজন সুপারভাইজার পারভেজের বিরুদ্ধে অভিযোগ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.