সমুদ্র সৈকত থেকে বালি চুরি করে ধরা পড়লেন ফরাসি পর্যটক

সমুদ্র সৈকতের পাশে পরে থাকা বালু তেমন কোন দামি বস্তু নয়।
সেটাও আবার বিদেশ থেকে চুরি করে আনা হচ্ছে।
এমনই এক ঘটনায় ধরা পড়েছেন ফ্রান্সের এক পর্যটক।

ইতালির সার্ডিনিয়ার সমুদ্রসৈকত থেকে ওই পর্যটক ২ কেজি বালি চুরি করেছিলেন।
পরে তাকে ৮৯০ পাউন্ড জরিমানাও দিতে হয়েছে। সার্ডিনিয়া দ্বীপের সাদা ধবধবে সমুদ্রসৈকত অত্যন্ত সুরক্ষিত। এখান থেকে বালি চুরির চেষ্টা করলে পর্যটকদের থেকে মোটা টাকা জরিমানা আদায় করে স্থানীয় প্রশাসন। এছাড়া এক থেকে ছয় বছর জেলও হতে পারে।

প্রশাসনের বক্তব্য, এভাবে বালি চুরি করলে শুধু যে প্রকৃতির ক্ষতি হচ্ছে এমন নয়,
সমুদ্রসৈকত সংরক্ষণের কাজও সঙ্কটে পড়ে।

বিশ্বের বহু পর্যটক প্রতিবছর সার্ডিনিয়ার নয়নশোভন সমুদ্রসৈকতে সময় কাটাতে আসেন।
কিন্তু এখন সেই সৈকতগুলোর বালি ক্ষয়ে যাচ্ছে, পাশাপাশি পর্যটকদের মধ্যে বেড়ে গেছে বালি চুরির প্রবণতাও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.