ফোর্বস ম্যাগাজিনের তালিকায় টানা তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র শীর্ষ ধনীর আসন ধরে রেখেছে অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস।
মঙ্গলবার আমেরিকার শীর্ষ চারশো ধনীর নতুন তালিকা প্রকাশ করে ম্যাগাজিনটি।
তাদের মোট সম্পদের পরিমাণ তিন লাখ ২০ হাজার মার্কিন কোটি।
এ তালিকায় সবার উপরে বেজোস।
তার মোট সম্পদের পরিমাণ ১৭ হাজার ৯শো কোটি মার্কিন ডলার।
দ্বিতীয় অবস্থানে আছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস।