নাকে স্প্রে করার করোনা ভ্যাকসিন আনছে চীন

করোনায় দীর্ঘদিন ধরে গোটা বিশ্ব স্থবির হয়ে আছে।
কোটি কোটি মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং প্রাণও দিয়েছেন কয়েক লাখ।
দিন দিন করোনা ভাইরাস আরও ছড়িয়ে পড়ছে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাস থেকে পরিত্রাণ পাবার একটাই উপায়, আর তা হলো ভ্যাকসিন।

ভ্যাকিসন আবিষ্কারের জন্যে দুনিয়ার তাবৎ বিজ্ঞানীরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
এরই মধ্যে সবাইকে পেছনে ফেলে রাশিয়া করোনার ভ্যাকসিন বাজার ছেড়েছে।
ভ্যাকসিন সাধারণত ইনজেকশনের মাধ্যম দেয়া হয়, তবে এবার চীন আনতে যাচ্ছে এমন ভ্যাকসিন, যা গায়ে সুচ ফোটানোর বদলে নাকে স্প্রে করতে হবে।
এর মধ্যে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে।
ভ্যাকসিনটির প্রথম ধাপের ক্লিনিক্যাল পরীক্ষা নভেম্বরে শুরু হতে পারে।
এ সময় ১০০ স্বেচ্ছাসেবকের ওপরে ভ্যাকসিনটি প্রয়োগ করে এর ফলাফল পর্যালোচনা করা হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.