আমিরাত-ইসরায়েলে বাড়বে পর্যটক

আমিরাত ও ইসরায়েলে পর্যটকের সংখ্যা বেড়ে যেতে পারে।
বিশেষ করে দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, শুরুতেই ১২ লাখের বেশি পর্যটক দুই দেশে পর্যটন ও বাণিজ্যিক কাজে যেতে পারেন।
আমিরাতের সেঞ্চুরি ফিন্যান্সিয়াল-এর প্রধান বেল কৃষেণ মনে করেন, ইসরায়েল থেকে পাঁচ লাখের বেশি পর্যটক আমিরাতে যাবেন।
অন্যদিকে আমিরাত থেকে সাড়ে সাত লাখের বেশি পর্যটক ইসরায়েলে যেতে পারেন বলে মনে করেন তিনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.