আকাশে উড়ল ইরানের ড্রোন ‘কামান’

ইরানের সেনাবাহিনী গেল শুক্রবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি কমব্যাট ড্রোন ‘কামান-১২’ আকাশে উড়িয়েছে।

এটি পারস্য উপসাগরে চলমান সামরিক মহড়ায় ব্যবহার করা হয়েছে। ফলে এই প্রথম ড্রোনটি আনুষ্ঠানিকভাবে আকাশে উড়ানো হলো।
‘কামান-১২’ ড্রোন সাফল্যের সঙ্গে তার অভিযান সম্পন্ন করেছে বলে জানানো হয়েছে।
ড্রোনটি তার বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি মহড়া অঞ্চলে নজরদারির কাজও করেছে।
এদিকে, এই মহড়ায় ইরানের সামরিক বাহিনীর বোমারু ড্রোন ‘আবাবিল’ অংশ নিয়েছে।
আবাবিল নামের ড্রোনগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে সাফল্যের সঙ্গে বোমা নিক্ষেপ করেছে।
এই ড্রোনে ‘কায়েম’ নামের স্মার্ট বোমা ব্যবহার করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.