২১ সেপ্টেম্বর থেকে নেপালে বিমান চলাচল শুরু হচ্ছে

প্রায় ছয় মাস বন্ধ থাকার পর আগামী ২১ সেপ্টেম্বর থেকে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট পুনরায় চালুর অনুমতি দিয়েছে নেপাল সরকার।
করোনা মহামারির কারণে গত মার্চের শেষ দিকে ফ্লাইট চলাচল স্থগিত করে দিয়েছিল নেপাল।
এখন দেশটিতে বড় ধরনের উৎসব দশাইন ও তিহার সামনে রেখে এগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী যোগেশ ভট্টরাই বলেন, মানুষের জীবনকে স্বাভাবিক করতে সোমবারের মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ ফ্লাইট পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.