‘ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদিও’

ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন- ইসরায়েলের সঙ্গে পুরোপুরি সম্পর্ক স্বাভাবিক করতে আমিরাত এবং বাহরাইনকে অনুসরণ করবে সৌদি আরব।
মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশা প্রকাশ করেন তিনি।

ট্রাম্প বলেন, তেল আবিবের সঙ্গে অন্যান্য যেসব আরব দেশ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের অপেক্ষায় রয়েছে, তাদের মধ্যে অন্যতম সৌদি।

বাদশাহ সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলার পর ট্রাম্প বলেন, সঠিক সময়েই সৌদি আরব এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
মঙ্গলবার হোয়াইট হাউসে বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তি স্বাক্ষর হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.