করোনা সঙ্কটে বাল্যবিবাহ বাড়ছে

করোনা ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউনের ফলে বিরূপ প্রভাব পড়ছে ভারতের শিশুদের ওপর।
শিশুশ্রম যেমন বাড়ছে, বাল্যবিবাহের হারও বৃদ্ধি পাচ্ছে সে দেশে।

ভারতে মেয়েদের বয়স ১৮ বছর হওয়ার আগে বিয়ে দেওয়া অন্যায়।
কিন্তু দেশটিতে সবচেয়ে বেশি সংখ্যক বাল্যবিবাহ হয়।
ইউনিসেফের তথ্যানুসারে প্রতি বছর ভারতে ১৫ লাখের বেশি মেয়ের বিয়ে ১৮ বছর বয়সের আগেই হয়ে যায়।

এ বছর অন্য বছরের তুলনায় এরই মধ্যে ১৭ শতাংশ বাল্যবিবাহ বেড়েছে। এক কোটির বেশি মানুষ ভারতের বিভিন্ন শহর ছেড়ে গ্রামে ফিরে গেছে। অনেকেই কর্ম হারিয়ে বেকার হয়ে পড়েছে। ফলে মেয়েদের নিয়ে তারা শঙ্কায় পড়ে গিয়ে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.