প্রত্যেক মার্কিনীদের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছাবে এপ্রিলের মধ্যে

২০২১ সালের এপ্রিল নাগাদ যুক্তরাষ্ট্রের প্রতিটি নাগরিকের হাতে করোনার টিকা পৌঁছাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রতি মাসেই করোনার লাখ লাখ টিকা উৎপাদন করা হবে।
আমাদের প্রত্যাশা হচ্ছে, আগামী এপ্রিল নাগাদ প্রত্যেক মার্কিনীদের কাছে পৌঁছানোর মতো যথেষ্ট টিকার উৎপাদন হবে।

ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষের অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই এ টিকা বিতরণ শুরু হবে।
অল্প সময়ের মধ্যেই একটি নিরাপদ ও কার্যকর টিকা আমাদের হাতে পৌঁছাবে।
এর মধ্য দিয়ে আমরা ভাইরাসটিকে পরাজিত করতে সক্ষম হবো।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.