মালয়েশিয়ার পাম বাগানে শ্রমিক সংকট। মালয়েশিয়ায় পামওয়েল শিল্পের ভরা মৌসুম এখন।
পামওয়েল খাতে মারাত্মক শ্রমিক সংকট থাকায় বিষয়টি সংশ্লিষ্টদের ভাবিয়ে তুলেছে। প্রতি বছরের সেপ্টেম্বর নভেম্বর মাসে বাগান থেকে ফল সংগ্রহ করা হয়।
শ্রমিক সংকট উত্তরণে বাগানের বাইরে টানানো হয়েছে নিয়োগ বিজ্ঞাপন। এতে শ্রমিকদের বিনামূল্যে আবাসন, খাবার পানি সরবরাহের প্রস্তাবও দেয়া হয়েছে। কোনো কোনো প্রদেশে ট্রাক্টর চালানো থেকে সবরকম সুযোগ সুবিধা দিয়ে শ্রমিকদের আকৃষ্ট করার চেষ্টা চলছে।
স্থানীয় শ্রমিক নিয়োগের চেষ্টা চললেও এক্ষেত্রে আশানুরূপ সাড়া না পাওয়ায় কর্তৃপক্ষ মালয়েশিয়ান নাগরিক যারা বিভিন্ন জেলে বন্দি রয়েছে তাদেরকে এই খাতে কাজে লাগানোর প্রস্তাবও দেয়া হয়েছে।