ঘুমন্ত নারীর কপালে কামড়।
ঘুমন্ত অবস্থায় রাতে কপালে কোনো কিছু কামড় দেয়।
এরপর লাইট জ্বালিয়ে দেখা যায় বিছানার উপর সাপ।
আলো জ্বালানোর পর সাপটি লুকানোর চেষ্টা করছিল।
তা দেখে ভয়ে হাড় হিম হয়ে আসে এমিলি হিনডস এর।
অস্ট্রেলিয়ান এই নারী জানান, ঘুমের মধ্যে কপালে একটু খোঁচা লাগে।
সন্দেহ হতেই আলো জ্বালিয়ে দেখি বিছানায় সাপ।
অস্ট্রেলিয়ার ডারউইনের দক্ষিণ-পূর্বাঞ্চলে বসবাস করেন এমিলি।
ওই এলাকায় যেখানে সেখানে সাপ দেখা যায়। এমনকি পাইথনও রয়েছে সেখানে।
এমিলি বলেন, আমি খেয়াল করি- সাপের কামড়ে কপালের দুই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে।
তবে সাপটি বিষাক্ত নয়। এজন্য বাড়তি চাপ নিতে হয়নি।