‘ইসরায়েলকে ভালোবাসলে মার্কিন ইহুদিরা আমাকে ভোট দেবে’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমেরিকান ইহুদিরা ‘নিজেদের দেশ ইসরায়েলকে ভালোবাসলে’ আমাকে ভোট দেবে।
গুরুত্বপূর্ণ একটি ইহুদি উৎসবে অংশ নিয়ে এভাবেই নিজের প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প।

এসময় তিনি তাকে ভোট দেয়ার গুরুত্ব তুলে ধরেন।
এমনকি ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন যে, যদি তিনি না জেতেন তাহলে ‘ইসরায়েল বড় সমস্যায়’ পড়বে।
ট্রাম্প বলেন, আমাকে বলতে হবে ৩ নভেম্বর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
কারণ যদি আমরা না জিতি তাহলে ইসরায়েল বড় সমস্যায় পড়বে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.