ভারতীয়র গুলিতে বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় ভারতীয় এক ব্যক্তির গুলিতে আজাদ মিয়া নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন।

গতকাল ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আজাদ মিয়ার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভারতীয় নাগরিক বাংলাদেশি ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।
পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.