বিরোধী দল গঠন করলো সৌদির নির্বাসিতরা

সৌদি আরবের নির্বাসিত নাগরিকরা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামে একটি বিরোধী দল গঠন করেছে । বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নির্বাসিত সৌদি নাগরিকেরা দল গঠনের ঘোষণা দেন।

আলজাজিরা বলছে, বাদশাহ সালমানের নেতৃত্বের বিরুদ্ধে এটাই সে দেশে প্রথম কোনও সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ।

আলজাজিরার প্রতিবেদনে আরো বলা হয়েছে, সৌদিতে নিখুঁত রাজতান্ত্রিক ব্যবস্থা থাকায় দেশটিতে কোনো ধরনের রাজনৈতিক বিরোধিতার সুযোগ নেই ।
তবে দেশটিতে সম্প্রতি ভিন্নমতাবলম্বীদের ওপর দমনপীড়ন আরও বেড়ে গেছে।
এমন পরিস্থিতির মধ্যে ২৩ সেপ্টেম্বর সৌদির রাজতন্ত্রের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিরোধী দল গঠনের ঘোষণা দেওয়া হয়।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.