এখন ঘরে বসেই বিদেশি এয়ারলাইন্সের টিকিট কাটতে পারবেন

এখন থেকে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে ঘরে বসে বিদেশি এয়ারলাইন্সের টিকিট কেনার ব্যবস্থা করেছে বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে বিদেশ যাওয়ার আগে বাংলাদেশ থেকে বিদেশের গন্তব্য যেমন- নিউইয়র্ক থেকে ফিলাডেলফিয়া কিংবা সিঙ্গাপুর থেকে কুয়ালালামপুরের জন্য এয়ারলাইন্সের টিকিট কেনা যাবে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, স্থানীয় ট্রাভেল অপারেটরের মাধ্যমে টিকিট কেনার ক্ষেত্রে কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় দাম পরিশোধ করা যাবে।
স্থানীয় ট্রাভেল অপারেটরদের বৈদেশিক মুদ্রা মার্জিন হিসাবে ওই অর্থ জমা থাকবে।
বৈদেশিক মুদ্রা হিসাবের স্থিতি থেকে কমিশন, রিফান্ড, ট্যাক্স সমন্বয়ের পর অবশিষ্ট অংশ বিদেশি অঙ্গপ্রতিষ্ঠানের কাছে পাঠানো যাবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.