কিশোরের সঙ্গে যৌনতা, জেলে নারী পুলিশ কর্মকর্তা

১৬ বছরের কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কের জেরে দোষী সাব্যস্ত হয়েছেন প্রাপ্তবয়স্ক নারী।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪৪ বছর বয়সী শাওনা বিশপ স্যাকরামেন্টো কাউন্টি পুলিশের উপ-প্রধান থাকা অবস্থায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক গড়েছেন।

এ ঘটনার জেরে শাওনা বিশপকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া পাঁচ বছর পর্যন্ত তিনি পর্যবেক্ষণে থাকবেন।
যৌন অপরাধী হিসেবেও তার নাম তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারক।

তবে পুলিশ বলছে, দায়িত্ব পালন করা অবস্থায় এ ঘটনা ঘটেনি।
তিনি ডিউটি পালনের সময়ের বাইরে নিজের বাসায় ওই কাণ্ড ঘটিয়েছেন।
এর সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কোনো সম্পর্ক নেই। এর দায় সম্পূর্ণ বিশপের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.