থানায় আসামির গুলিতে পুলিশ নিহত

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে থানার মধ্যে আসামির গুলিতে প্রাণ হারিয়েছেন ব্রিটিশ পুলিশের এক কর্মকর্তা। শুক্রবার শহরটির দক্ষিণাঞ্চলীয় ক্রয়ডন পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে উইন্ডমিল লেনের কাস্টোডি সেন্টারে নিয়ে যাওয়ার সময় ওই পুলিশ কর্মকর্তাকে গুলি করা হয়।

ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছিল।
সেখানে দেহ তল্লাশির সময় হয়তো বন্দুক দিয়ে ওই পুলিশ কর্মকর্তা ও নিজের ওপর গুলি চালান ওই ব্যক্তি।

গুরুতর আহত পুলিশ কর্মকর্তাকে থানায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঘটনাস্থলে ২৩ বছর বয়সী আরও এক বন্দি ছিলেন। তিনিও গুলিতে গুরুতর আহত হয়েছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.