‘করোনাভাইরাসেরর টিকা আসার আগে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছে, করোনার একটি টিকা সহজলভ্য হওয়ার আগে ২০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
সংস্থাটির একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, এই মহামারি রুখতে সম্মিলতি পদক্ষেপ নেয়া না হলে এই সংখ্যাটা আরও বেশি হতে পারে।

ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচির প্রধান মাইক রায়ান এক সংবাদ সম্মেলনে বলেন, যদি আমরা সবকিছু না করি তাহলে ২০ লাখ মৃত্যু কেবল কল্পনীয় নয়, দুঃখজনকভাবে এমনটাই ঘটতে পারে।
৯ মাস আগে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.