ডোনাল্ড ট্রাম্পকে এবার থামতে বললো চীন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেও করোনা মহামারির জন্য চীনকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার ওই বক্তব্যকে ভিত্তিহীন অভিহিত করে যুক্তরাষ্ট্রকে এখনই থেমে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

চীন বলছে, ওয়াশিংটন এরই মধ্যে গোটা বিশ্বের জন্য যথেষ্ট ঝামেলা তৈরি করেছে।
কাজেই আমেরিকাকে এখনই থেমে যাওয়া উচিত।

গত মঙ্গলবার ভিডিও লিংকের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প করোনার উৎপত্তির জন্য বেইজিংকে দায়ী করে এই প্রাণঘাতী রোগকে ‘চীনা ভাইরাস’ বলে অভিহিত করেন।
তিনি দাবি করেন, চীন সরকার এই ভাইরাসকে গোটা বিশ্বে ছড়িয়ে দিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.