যৌথ উদ্যোগে অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করতে যাচ্ছে ভারত-ইসরায়েল।
এ লক্ষ্যে সম্প্রতি সাব-ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছে।
দু’দেশের প্রতিরক্ষা সচিব এবং সমরাস্ত্র নির্মাতা সংস্থাগুলোর প্রতিনিধিরা ওই ওয়ার্কিং গ্রুপে রয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সূত্রের খবর, দ্বিপাক্ষিক চাহিদা মেটানোর পাশাপাশি উৎপাদিত অস্ত্র এবং সামরিক সরঞ্জাম অন্য দেশে বিক্রি করা হবে।
ভারতে অস্ত্র এবং সমর সরঞ্জাম রপ্তানিকারক দেশগুলোর তালিকায় চতুর্থ স্থানে আছে ইসরায়েল।
রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের পরেই তাদের অবস্থান।
গত আর্থিক বছরে ইসরায়েল থেকে প্রায় ১০০ কোটি ডলারের (প্রায় ৭,৩৭০ কোটি রুপি) প্রতিরক্ষা সামগ্রী ক্রয় করেছে ভারত।