পৃথিবী জুড়েই চলছে অচলাবস্থা। চাকরি থেকে সংসদ অধিবেশন সবখানে চলছে ভার্চুয়াল অবস্থায়।
ঠিক এমনই ভার্চুয়াল সংসদ অধিবেশন চলার সময় প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ হওয়ার কারণে দল থেকে বহিষ্কার হয়েছেন আর্জেন্টিনার সংসদ সদস্য জুয়ান এমিলো আমেরি।
আর্জেন্টিনায় বেশ কয়েক দিন ধরে ভার্চুয়াল অধিবেশন চলছে।
বাসা থেকেই তাতে অংশ নিচ্ছেন বিভিন্ন এলাকার এমপিরা।
এদেরই একজন আর্জেন্টিনার সালটা প্রদেশের সাংসদ জুয়ান এমিলো আমেরি।
ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখছিলেন অন্য এক এমপি।
সেই সময় জুয়ানের কোলে এসে বসেন তার বান্ধবী! এ সময় তাকে চুমুও খেতে দেখা যায়।
সঙ্গে সঙ্গে অধিবেশন স্থগিত করেন স্পিকার সার্জিও মাসা।
তবে জুয়ানের কীর্তি রেকর্ড হয়ে যায় এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে।