খুনের ষড়যন্ত্র, পশ্চিমবঙ্গে ৪ বাংলাদেশি গ্রেফতার

প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে খুনের ষড়যন্ত্রে জড়িত থাকার সন্দেহে ৬ ব্যক্তিকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ।
ধৃত ছয় জনের মধ্যে ৪ জন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় বলে দাবি করেছে সংশ্লিষ্ট বীরভূম জেলা পুলিশ ।
তাদের আরো দাবি, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং বোমার সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, বীরভূম জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিকে খুনের পলিকল্পনা বাস্তবায়ন করতে ভারতীয়দের সঙ্গে শান্তিনিকেতনে এসেছিল ধৃত বাংলাদেশিরাও।
বীরভূমের বোলপুর আদালতে তোলা হয়েছে তাদের প্রত্যেককে।
পুলিশ তাদের ১২ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.