বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

মহামারির কারণে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরব সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।
আকামার মেয়াদ বাড়ানো ও ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সৌদি আরবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী।
সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
রিয়াদ, মদিনা এবং জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.