বিমান খাতের হাজার হাজার চাকরি ঝুঁকিতে

করোনাভাইরাসের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বিমান খাত।
বিশ্বব্যাপী বিমান পরিবহন খাতে হাজার হাজার কর্মসংস্থান ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)।
২৯০টি বিমান সংস্থার এই সংগঠন বলছে, ২০১৯ সালের চেয়ে এ বছর ৬৬ শতাংশ বিমান ভ্রমণ কম হবে। এ ছাড়া করোনাভাইরাসের পূর্ববর্তী অবস্থায় ফিরতে অন্তত ২০২৪ সাল পর্যন্ত সময় লাগবে বলে মনে করছে তারা।

করোনাভাইরাসের দ্বিতীয় দফা ঢেউ লক্ষ করা যাচ্ছে অনেক দেশেই।
সংক্রমণ প্রতিরোধে অনেক দেশই আবার জনগণের চলাচলে বিধিনিষেধ আরোপ করছে।
ফলে এটা বলাই যাচ্ছে যে, এই খাত অতি শিগগিরই ঘুরে দাঁড়াচ্ছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.