সুইডেনের কিশোরী জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থানবার্গ চীনের প্রতি নিন্দা জানিয়েছেন।
সাংহাইয়ের ১৭ বছর বয়সী এক জলবায়ু আন্দোলন কর্মীকে গ্রেফতার করেছে চীনা কর্তৃপক্ষ।
তাই এ নিন্দা জানান গ্রেটা।
এক টুইটে গ্রেটা বলেন, ‘জলবায়ু আন্দোলন কোনো অপরাধ নয়।
এই বাসগ্রহের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য শান্তিপূর্ণ অবস্থান কখনোই অবৈধ হওয়া উচিত নয়।
চীন, উগান্ডা, রাশিয়াসহ যেখানে আমাদের ‘#ফ্রাইডেস ফর ফিউচার’ অ্যাক্টিভিস্টরা গ্রেফতার হচ্ছেন, আমরা আমাদের সেসব বন্ধুর প্রতি সংহতি ও কৃতজ্ঞতা জানাই। ’