লকডাউনের সময় প্রতি ঘণ্টায় ১০৪ কোটি কামিয়েছেন মুকেশ আম্বানি

বিশ্বের শীর্ষ পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় মুকেশ আম্বানি। করোনার কারণে চলা লকডাউনে যখন ভারতে একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে। সে সময় সমান তালে অর্থ কামিয়েছেন তিনি।

ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তার সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলেফেঁপে উঠেছে আম্বানির সম্পদ।

শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়াখ্যাত সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি কামিয়েছেন দুই লাখ ৭৭ হাজার ৭০০ কোটি রুপি।

হিসাবে করে দেখা গেছে, করোনার সময় লকডাউন চলাকালে প্রতি ঘণ্টায় ৯০ কোটি রুপি (বাংলাদেশি টাকায় ১০৪ কোটি) কামিয়েছেন মুকেশ আম্বানি।
তার মোট সম্পত্তির পরিমাণ এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে তাকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.