সৌদি বাদশাহ সালমানের বিরুদ্ধে ফাঁসির আদেশ

বোমা মেরে শিশু হত্যার দায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানসহ ১০ জনের বিরুদ্ধে ফাঁসির আদেশ দিয়েছে ইয়েমেনের একটি আদালত।

সৌদি নেতৃত্বাধীন বাহিনী ২০১৮ সালের ৯ আগস্ট ইয়েমেনের সা’দা প্রদেশের যাহিয়ান শহরে স্কুল বাসে বোমা হামলা চালিয়ে ৫৫ শিশুকে হত্যা করে।
সেখানে আহত হয় আরও ৭৭ শিশু। সৌদি জঙ্গিবিমান থেকে স্কুল বাসে যে বোমা মারা হয়েছিল তা মার্কিন যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত বলে প্রমাণিত হয়েছে।

ইয়েমেনের বিচারক রিয়াদ আর রাজামির নেতৃত্বাধীন আদালত এই হামলার পেছনে ট্রাম্পসহ ১০ জনের সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হতে পেরেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.