শুক্রবার ছুটির দিন সত্বেও রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনসে ও মতিঝিলে বিমানের কার্যালয়ের সামনে সৌদিপ্রবাসীরা টিকিটের জন্য ভিড় করেছে।
সকাল ১০ টা থেকে বিমানসংস্থার কাউন্টার থেকে টিকিট দেওয়া শুরু হয়। ৫ থেকে ৮ এপ্রিল পর্যন্ত যাদের ফিরতি টিকিট ছিল তাদের টিকিট রিইস্যু করা হয়। তবে চারদিনের টিকিট রিইস্যু করায় লাইনে প্রচুর ভিড় দেখা যায়।
যাদের ভিসার মেয়াদ আছে কেবল তাদেরকেই টিকিট দেওয়া হচ্ছে বলে জানান সৌদিপ্রবাসীরা।
বেশ কিছুদিন থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছেন সৌদিপ্রবাসীরা। পররাষ্ট্র ও প্রবাসীমন্ত্রণালয়ে তাঁদের ৭ দফা দাবিও জানিয়েছেন প্রবাসীকর্মীরা।